এই সাইট ব্যবহার করলে নিচের শর্তগুলো প্রযোজ্য হয়। শর্তগুলো সরল রাখার চেষ্টা করা হয়েছে।
সাইটটি কী
শিরোনাম একটি সংবাদ সংকলন সেবা। এখানে বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনাম ও তাদের লিংক একত্রে দেখানো হয়। এই সাইট নিজে কোনো সংবাদ প্রকাশ করে না।
তথ্যের নির্ভরযোগ্যতা
শিরোনামগুলো মূল পত্রিকার লেখা এবং স্বয়ংক্রিয়ভাবে সংগৃহীত। কোনো শিরোনামের তথ্য, ভাষা বা নির্ভুলতার দায় সংশ্লিষ্ট পত্রিকার। কোনো খবরের সত্যতা যাচাইয়ের জন্য মূল প্রতিবেদনটিই দেখুন — প্রতিটি শিরোনামে ক্লিক করলে সেখানেই পৌঁছাবেন।
আমরা সাইটটি সচল ও হালনাগাদ রাখার চেষ্টা করি, তবে কোনো নির্দিষ্ট সময়ে সব খবর থাকবে বা সব লিংক কাজ করবে — এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
বাইরের লিংক
এখানকার লিংকগুলো অন্য প্রতিষ্ঠানের সাইটে নিয়ে যায়। সেসব সাইটের বিষয়বস্তু, বিজ্ঞাপন বা নীতির ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং সেগুলোর জন্য আমরা দায়ী নই। কোনো সাইটের লিংক থাকা মানে তার বক্তব্যের সমর্থন নয়।
ব্যবহারের সীমা
সাইটটি পড়ার জন্য উন্মুক্ত। স্বয়ংক্রিয়ভাবে বড় পরিসরে তথ্য নামানো, সার্ভারের ওপর অস্বাভাবিক চাপ তৈরি করা, বা সাইটের কাজ ব্যাহত করার চেষ্টা করা যাবে না।
পরিবর্তন
প্রয়োজনে এই শর্তগুলো হালনাগাদ করা হতে পারে। বড় কোনো পরিবর্তন হলে তা এই পাতাতেই লেখা থাকবে।